হোম > ছাপা সংস্করণ

বোনের বিয়ের দিনে লাশ বড় বোন

মুক্তাগাছা প্রতিনিধি

মুক্তাগাছায় ছোট বোনের বিয়ের দিন লাশ হলেন বড় বোন। বোনের বিয়ের দাওয়াতে যেতে না পারায় স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। উপজেলার দুল্লা ইউনিয়নের চানপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের পরিবারের দাবি, তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার চারিপাড়া গ্রামের আবু তাহেরের মেয়ে মার্জিয়া সুলতানা তমা (১৯)। তাঁর স্বামী জহুরুল ইসলাম (২৬) একই গ্রামের মো. নরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতের ছোট বোন তামান্না আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। তাঁর বাবা আবু তাহের (৪৫) তমা ও তাঁর জামাইকে দাওয়াত দিয়ে নিতে যান বিয়ে উপলক্ষে। কিন্তু শ্বশুরকে অপমান করে বাড়ি থেকে চলে যেতে বলেন জহুরুল। তমাকে দাওয়াতে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন।

পরে তমা স্বামীর ওপর অভিমান করে ঘর থাকা বিষপান করে আত্মহত্যা করেন। এ ঘটনায় মুক্তাগাছা থানায় নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করলে পুলিশ স্বামী জহুরুল ইসলামকে আটক করেছে।

আবু তাহের বলেন, ‘আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিল। ওরা আমার মেয়েকে মাইরা ফালাইছে। আমি আমার মেয়ের মৃত্যুর আসল রহস্য জানতে চাই।’

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, ‘মার্জিয়া সুলতানা তমা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস