হোম > ছাপা সংস্করণ

পিসিআর ল্যাব বসাতে চায় দুই ডায়াগনস্টিক সেন্টার

আবদুস সাত্তার, চট্টগ্রাম 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ডায়াগনস্টিক সেন্টার প্রবাসীদের করোনা পরীক্ষার পিসিআর ল্যাব বসাতে চাচ্ছে। দুটি প্রতিষ্ঠানই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে। এর একটি ‘এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ অপরটি হলো ‘শেভরণ’ ।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের প্রবেশের সময় ৬ ঘণ্টার মধ্যে র‍্যাপিড পিসিআর ল্যাব টেস্টে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাওয়ার বাধ্যবাধকতা করে। এর ফলে দেশের প্রত্যেক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব বসানোর জন্য আন্দোলন করে আসছেন আটকে পড়া প্রবাসীরা। সম্প্রতি প্রধানমন্ত্রীও বিমানবন্দরে যত দ্রুত সম্ভব পিসিআর ল্যাব বসানোর ঘোষণা দেন। কিন্তু এখন পর্যন্ত কেবল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব বসানো হয়েছে।

চট্টগ্রাম অঞ্চলে প্রবাসী বেশি থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড পিসিআর ল্যাব বসানোর উদ্যোগ গ্রহণ করে সরকার। যেহেতু ল্যাবটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করবে সেহেতু চট্টগ্রামের দুটি ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামে ল্যাব বসানোর তোড়জোড় শুরু করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরের ল্যাব বসানোর জন্য দুটি প্রতিষ্ঠান মন্ত্রণালয়ে যোগাযোগ শুরু করেছে বলে জানতে পেরেছি। চট্টগ্রামে প্রচুর প্রবাসীর কথা বিবেচনা করে বিমানবন্দরে ল্যাব বসানো হবে। আমিও চাই চট্টগ্রামে দ্রুত ল্যাব বসানো হোক।’

এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার ও সিইও লায়ন সালাউদ্দীন আলী বলেন, ‘আমরা অনেক দিন আগে থেকেই চট্টগ্রাম বিমানবন্দরে ল্যাব বসানোর জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে আসছি। শুধু প্রবাসীদের কথা বিবেচনা করে আমরা এগিয়ে এসেছি। এটি কোনো লাভবান প্রজেক্ট নয়। একটি ল্যাব বসাতে প্রায় ৩ কোটি টাকা খরচ হবে।’

শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল বলেন, বিমানবন্দরে একটি পিসিআর ল্যাব পরিচালনা করা অনেক কষ্টসাধ্য কাজ হবে। প্রবাসীরা বোর্ডিং পাশের আগে পিসিআর ল্যাব সনদ নেবে, আবার আমিরাতে গিয়েও একই রোগীর পিসিআর টেস্ট করবে সে দেশের ল্যাবে।

গত ৩০ আগস্ট (সোমবার) দুপুর ১২টা থেকে সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকা বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা ফেরার অনুমতি পেয়েছেন। কিন্তু তাদের ফিরে যেতে হলে মানতে হবে জটিল শর্ত। এ কারণে দেশে আটকে থাকা প্রবাসীদের আমিরাতে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল।

নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ৬ ঘণ্টার মধ্যে র‍্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্টপ্রাপ্ত যাত্রীরা আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। তবে তারা আরব আমিরাতে প্রবেশ করার পর আবার ২য় দফা করোনা টেস্ট করা হবে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস