হোম > ছাপা সংস্করণ

ছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুক্তাগাছা প্রতিনিধি

মুক্তাগাছায় এক স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ১৪ ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র যুবায়ের ইসলাম জিহাদ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে ১০-১২ জন হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হামলায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। জিহাদের বাবা সেকান্দর আলী বলেন, ইউপি নির্বাচনে এক সদস্যের বিরুদ্ধে জিহাদ নির্বাচন করায় তার ওপর হামলা করা হয়েছে।

কাজী নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনে তাৎক্ষণিক এক সহকারী শিক্ষকসহ হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি আহত ছাত্রের বাবাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস