হোম > ছাপা সংস্করণ

মহম্মদপুরে বসন্তের আগমনী জানান দিচ্ছে আমের মুকুল

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুর উপজেলার আমগাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। বসন্তের নানা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে গাছে গাছে আমের মুকুল। আর এ মুকুলের মিষ্টি ঘ্রাণে ম-ম করছে প্রকৃতি।

উপজেলার বাবুখালী, দীঘা বিনোদপুরসহ আরও কয়েকটি ইউনিয়নে একাধিক আম বাগান করেছেন স্থানীয় যুবকেরা। বাড়িতে বাড়িতেও রয়েছে প্রচুর আম গাছ। লাভজনক হওয়ায় প্রতি বছরই আম বাগানের সংখ্যা বাড়ছে। তবে গড়ে ওঠা নতুন আম বাগানগুলোর প্রায়ই বনেদি জাতের। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, আমরুপালী ও মল্লিকা জাতেরই গাছ বেশি হচ্ছে।

বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ ও আম বাগান মালিক সৈয়দ রবিউল আলম জানান, বছর জুড়ে গাছের পরিচর্যা করার কারণে এখন প্রতি বছরই আমের ভালো ফলন পাওয়া যাচ্ছে। এ বছরের আবহাওয়া আমের জন্য অনুকূলে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান বলেন, ‘সঠিক ভাবে সঠিক সময়ে গাছের পরিচর্যা করলে এ বছর আমের ভালো ফলন পাওয়া যাবে। কৃষি বিভাগ নিয়মিত চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে।’

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস