হোম > ছাপা সংস্করণ

খেলাফত মজলিসের শাখা পুনর্গঠন

ওসমানীনগর প্রতিনিধি

খেলাফত মজলিস সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন শাখা পুনর্গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উছমানপুর ঈদগাহ বাজারে অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় শাখা পুনর্গঠনকরা হয়।

সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলার সহসাধারণ সম্পাদক ওলীউর রহমান। সভায় রফিক আহমদকে সভাপতি ও এমকেএম নিজামকে সাধারণ সম্পাদক করে ২০২১ ও ২০২২ সেশনের জন্য কমিটি পুনর্গঠন করা হয়।