রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। আগের দিন বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বৃহস্পতিবার একই সময় ছিল ১৯ দশমিক ৩।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বাতাস উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ভোর ৬টা ২১ মিনিটে সূর্যোদয় হবে।