হোম > পরিবেশ

দেশজুড়ে শব্দ সচেতনতা দিবস পালিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগ জোরদারের আহ্বান জানিয়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আজ বুধবার অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’–এর আয়োজনে এই দিবস উদ্‌যাপন করা হয়।

প্রতিবছর এপ্রিল মাসের শেষ বুধবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৬ সাল থেকে আন্তর্জাতিকভাবে দিবসটি উদ্‌যাপন শুরু হলেও বাংলাদেশে ২০০৩ সাল থেকে এটি পালিত হচ্ছে। এ বছর ২৯ এপ্রিল সরকারিভাবে দিবসটি উদ্‌যাপন করা হয়।

রাজধানীর পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, শব্দদূষণ দৃশ্যমান না হওয়ায় অনেকেই এটিকে গুরুত্ব দেন না, অথচ এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

শব্দদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজেরা যদি সচেতন হই, তবেই শব্দদূষণ কমে আসবে।

সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত প্রচারণা চালানো গেলে শব্দদূষণ প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখতে পারে বলেনও উল্লেখ করেন পরিবেশ মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নুরুন নাহার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর, অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

বৃষ্টির দেখা নেই, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট হচ্ছে শতকোটি টাকার সম্পদ

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে গরম

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ