হোম > পরিবেশ

ঢাকায় তাপমাত্রা আজ অনেকটা বেড়েছে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা অনেকটা বেড়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকালে সেটি বেড়ে হয়েছে ১৯ দশমিক ৬।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৮ মিনিটে।

মাঘের বিদায়বেলায় কেমন শীত পড়বে, জানাল আবহাওয়া অধিদপ্তর

অযথা হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ: পরিবেশ উপদেষ্টা

তাপমাত্রা কবে থেকে কমতে পারে—জানাল আবহাওয়া অধিদপ্তর

পথ হারিয়ে ৩০০০ মাইল পাড়ি দিল আলবাট্রস, বিজ্ঞানীরা বিস্মিত

ভোরে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ঢাকায় আজ দিনের বেলা তাপমাত্রা বাড়তে পারে

সাপের কামড়ে বিশ্বে যত মৃত্যু, তার অর্ধেকই কেন ভারতে

মধ্য মাঘেই শীতের দেখা নেই, বাড়ছে গরম

ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা

আবার তাপমাত্রা কমার পূর্বাভাস, থাকবে কত দিন