হোম > পরিবেশ

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আশীষ, সম্পাদক বিপ্লব

সৈয়দ ঋয়াদ, আজারবাইজান থেকে

সভাপতি আশিষ গুপ্ত এবং সাধারণ সম্পাদক কেরামত উল্লা বিপ্লব। ছবি: সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাকুর কপ-২৯ সম্মেলনের বাইলেটারেল মিটিং রুমে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ভারতের খ্যাতিমান সাংবাদিক আশিষ গুপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক কেরামত উল্লা বিপ্লব।

সংগঠনটির নির্বাহী সভাপতি হয়েছেন বাংলাদেশের আরেক সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মোহাম্মদ রাব নেওয়াজ চৌধুরী (পাকিস্তান), শ্রীরাম সুবেদি (নেপাল) ও মাহিন্দ্রা পাথিরানা (শ্রীলঙ্কা)। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিনজিন ওয়াংচুক (ভুটান), কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাছুম বিল্লাহ (বাংলাদেশ)।

এ ছাড়া সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (সাকজেএফ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সি কে নায়েক (ভারত), আখান্দা ভান্ডারি (নেপাল), কুলুম ভান্দারা (শ্রীলঙ্কা), সুনিত কুমার ভুঁইয়া (ভারত), ইমরান ইউ চৌধুরী (পাকিস্তান), বিশ্বরাজ ওঝা (নেপাল), ফাইজা গিলানী (পাকিস্তান) ও কুন্তক চ্যাটার্জি (ভারত) ও হাবিবুর রহমান (বাংলাদেশ।

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা এই সাংবাদিক সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নেন নির্বাচিত সাংবাদিক নেতারা। এ সংগঠনটির হেড কোয়ার্টার বাংলাদেশের রাজধানী ঢাকায়। এ ছাড়া এ অঞ্চলের সবগুলো দেশগুলোতে কান্ট্রি চ্যাপটার রয়েছে।

ভারত, নেপাল, বাংলাদেশসহ সদস্য দেশগুলো থেকেও নির্বাহী কমিটির সদস্যরা সাধারণ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন। সংগঠনটির দ্বিতীয়বার নির্বাচিত প্রেসিডেন্ট আশিস গুপ্ত জানান, ২০২৫ সালে জলবায়ু সাংবাদিকদের এই সংগঠনটির নির্বাহী নেতারা বিভিন্ন দেশ ঘুরে ঘুরে জনমত তৈরি করবেন। যা জলবায়ু সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

নির্বাচিত নতুন জেনারেল সেক্রেটারি কেরামত উল্লাহ বিপ্লব বলেন, পাকিস্তান ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এরই মধ্যে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের আলোচনা হয়েছে। ওই দুই দেশে এ অঞ্চলের জলবায়ু সুরক্ষায় সাংবাদিকদের আঞ্চলিক সম্মেলন আয়োজনের আমন্ত্রণ জানিয়েছেন তারা। শিগগিরই এ ধরনের সম্মেলন আয়োজন করা হবে জানান সেক্রেটারি জেনারেল।

রাজধানীতে বাড়ছে বায়ুদূষণ, গুলশানের যে বিদ্যালয়ের সামনে সবচেয়ে বেশি

নিম্নচাপে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ৮০ কিমি ঝড়ের আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রাও

সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রায়, শীর্ষ দূষিত শহর কিনশাসা

লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বৃষ্টি হবে যেসব অঞ্চলে

সাগরে লঘুচাপ, রাত থেকে কয়েক দিনের বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ঢাকায় বাড়বে গরম