হোম > পরিবেশ

জনাথন বেঁচে আছে

আজকের পত্রিকা ডেস্ক­

সেন্ট হেলেনা দ্বীপে জনাথন। ছবি: বিবিসি

স্থলপ্রাণী হিসেবে বিশ্বের সবচেয়ে বয়সী পরিচিত কচ্ছপ জনাথন এখনো জীবিত আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি জনাথনের পরিচর্যায় যুক্ত ভেটেরিনারিয়ান জো হোলিন্স-এর বরাত দিয়ে এক্স মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, সেন্ট হেলেনা দ্বীপে ১৯৩ বছর বয়সে কচ্ছপটি মারা গেছে। পোস্টটিতে লেখা ছিল, ‘এই খবর জানাতে হৃদয় ভেঙে যাচ্ছে।’

তথ্যটি যাচাই না করেই বিবিসি, ইউএসএ টুডে এবং ডেইলি মেইল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়ে সংবাদও প্রকাশ করে। পরে অবশ্য বিষয়টি সম্পূর্ণ গুজব হিসেবে প্রমাণিত হয়। জো হলিন্স নিজেই ‘ইউএসএ টুডে’-কে বলেন, ‘জনাথন একেবারেই জীবিত আছে। এক্স-এ যিনি আমার পরিচয়ে পোস্ট করেছেন, তিনি আসলে ক্রিপ্টোকারেন্সির জন্য প্রতারণা করছেন। এটি এপ্রিল ফুলের মজাও নয়, বরং একটি প্রতারণা।’

এদিকে সেন্ট হেলেনার গভর্নর নাইজেল ফিলিপসও বিবিসিকে ইমেইলে নিশ্চিত করেছেন, ‘জনাথন সম্পূর্ণ সুস্থ ও জীবিত রয়েছে।’

দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ দ্বীপ সেন্ট হেলেনাতে অবস্থিত গভর্নরের সরকারি বাসভবন ‘প্ল্যান্টেশন হাউস’-এর প্রাঙ্গণেই দীর্ঘদিন ধরে বসবাস করছে বিশালাকৃতির এই কচ্ছপটি।

জনাথনের সঠিক বয়স নির্দিষ্টভাবে জানা না গেলেও, ১৮৮২ সালে তোলা একটি ছবিতে দেখা যায়—সে তখনো পূর্ণবয়স্ক ছিল। বিশেষজ্ঞদের মতে, সে সময় তার বয়স প্রায় ৫০ বছর ছিল। এ থেকে ধারণা করা হয়, বর্তমানে তার বয়স প্রায় ১৯০ বছরের কাছাকাছি।

দীর্ঘ জীবনে জনাথন অন্তত আটজন ব্রিটিশ রাজা বা রানির শাসনামল অতিক্রম করেছে। ১৯৪৭ সালে রাজা ষষ্ঠ জর্জ এবং ভবিষ্যৎ রানি দ্বিতীয় এলিজাবেথ দ্বীপটিতে সফরের সময় তাঁরা দুজনই জনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলপ্রাণী হিসেবে স্বীকৃতি পেয়ে জনাথন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর সনদ লাভ করে। এখনো সুস্থভাবে বেঁচে থাকা এই কচ্ছপটি যেন জীবন্ত ইতিহাসের এক অনন্য সাক্ষী।

বঙ্গোপসাগরে লঘুচাপ কতটা শক্তিশালী হবে, বৃষ্টি কি বাড়বে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর