হোম > পরিবেশ

আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ-আইসিআইএমওডির যৌথ অঙ্গীকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ব্যাংককে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও আইসিআইএমওডির মহাপরিচালক পেমা গিয়ামছোরের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা এবং আঞ্চলিক পরিবেশগত সুশাসন জোরদারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি)।

বৃহস্পতিবার (২ জুলাই) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং আইসিআইএমওডির মহাপরিচালক পেমা গিয়ামছোরের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আইসিআইএমওডির মহাপরিচালক জলবায়ু ও পর্বতাঞ্চলভিত্তিক পরিবেশ ব্যবস্থাপনায় বাংলাদেশের ধারাবাহিক সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি হিমবাহনির্ভর নদী ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট আন্তসীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যৌথ পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার জন্য সমন্বিত আন্তসীমান্ত কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

তিনি আইসিআইএমওডির মধ্যমেয়াদি মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ায় বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে বাংলাদেশে আইসিআইএমওডির ‘ন্যাশনাল ফোকাল পয়েন্ট’ হিসেবে মনোনীত করার প্রস্তাব দেন।

প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে। তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিআইএমওডির বোর্ড সভায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সংস্থাটির মধ্যমেয়াদি কর্মপরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষই উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ প্রধান নদীর উৎপত্তি প্রতিবেশী দেশগুলোতে হওয়ায় আন্তসীমান্ত জলসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন এবং ‘মাউন্টেন-টু-ডেল্টা’ বা পর্বত-থেকে-বদ্বীপ বাস্তুতন্ত্রের টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের বিকল্প নেই।

বৈঠক শেষে বাংলাদেশ ও আইসিআইএমওডির দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং অভিন্ন নদী অববাহিকার টেকসই ব্যবস্থাপনায় ভবিষ্যতে দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে ঢাকা, সতর্কতা যেসব এলাকায়

ঢাকাসহ ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে সতর্কতা

ঢাকার বাতাসে বাড়ছে দূষণ, শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

বৃষ্টির দেখা নেই, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট হচ্ছে শতকোটি টাকার সম্পদ

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে গরম

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস