হোম > পরিবেশ

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রোদেলা সকালে দিন শুরু। আষাঢ়ের ১৪ তারিখ আজ; অথচ বেশ কদিন ধরেই নেই বৃষ্টির দেখা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার (২৮ জুন) ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও বুলেটিনে জানানো হয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কার্তিক মাসের প্রথম দিন আজ কেমন থাকবে আবহাওয়া

এল নিনোতে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তার অবনতি, সতর্ক করল আইএমএফ

পানির ট্যাংকের ওপর লক্ষ্মী প্যাঁচার সংসার—নিউইয়র্কে পর্যটকদের নতুন আকর্ষণ

স্থাপত্যের বিশ্বসেরা পুরস্কার পেল রংপুরের একটি কারখানা

আশ্বিনের শেষ দিনে ঝলমলে রোদ, আবহাওয়া কেমন থাকবে

দীর্ঘ জীবনের সূত্র মিলেছে ১৯৪ বছর বয়সী কচ্ছপ জোনাথনের শরীরে

পলিথিনের বিস্তার ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের নির্দেশ

উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

জীববৈচিত্র্য নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর দাবি অন্তর্ভুক্তির আহ্বান

ভ্যাপসা গরম আজ কি কমবে, ৫ অঞ্চলে ঝড়ের আভাস