হোম > পরিবেশ

ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (৪ নম্বর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’-তে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি আজ রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭৫ কিলোমিটার দক্ষিণও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। 

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এই সম্পর্কিত আরও পড়ুন:

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর

আজও ভারী বৃষ্টিসহ সারা দেশে ঝড়ের আভাস

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সকাল থেকে ৮২ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, বাড়ছে ভূমিধসের আশঙ্কা

পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়: আবদুল আউয়াল মিন্টু