হোম > পরিবেশ

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আজ রাজধানীতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা আগের মতোই থাকতে পারে।

আজ রোববার (১৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।