হোম > পরিবেশ

নিরাপদ খাদ্য উৎপাদনে পলিসি গাইড তৈরি করতে ১৯ সদস্যের কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: এআই দিয়ে তৈরি

নিরাপদ খাদ্য উৎপাদনে পলিসি গাইড তৈরি করতে কৃষি সচিবকে আহ্বায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের দিন মঙ্গলবার এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা পর্যালোচনা করে দেশবাসীর নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণের নিমিত্ত পলিসি গাইড লাইন করা এবং বালাইনাশক সংশ্লিষ্ট বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় বিষয়ে সুপারিশমালা প্রদান করা।

অফিস আদেশে বলা হয়, টেকসই কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে মাটি, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বালাইনাশকের পরিমিত ব্যবহারে কৃষি মন্ত্রণালয় কর্তৃক এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা, নিবন্ধন, লাইসেন্স, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং সিস্টেমসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বালাইনাশক সেক্টরকে যুগোপযোগী করতে পলিসি গাইডলাইন তৈরি করবে।

কমিটিতে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদকে আহ্বায়ক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমকে সদস্য-সচিব করা হয়েছে। বাকি সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—কৃষি মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ অনুবিভাগ), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইকবাল রউফ মামুন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন।

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-দক্ষিণে বন্যার আশঙ্কা

২৪ জুলাই পর্যন্ত থামছে না বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে এখনো বন্যার শঙ্কা

ঢাকার বাতাসে সহনীয় দূষণ, সবচেয়ে বেশি কিনশাসায়

ঢাকাসহ ১৭ অঞ্চলের ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ, শিশুদের জন্য সতর্কতা

ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

১৬ অঞ্চলে ঝড়ের আভাস, ঢাকায় কমবে তাপমাত্রা ২ ডিগ্রি

সরকারের ইশতেহার মিলিয়ে প্রকল্প সাজানোর নির্দেশ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস

দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত