হোম > পরিবেশ

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আজ সোমবার (২০ জুলাই) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ, শিশুদের জন্য সতর্কতা

ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

১৬ অঞ্চলে ঝড়ের আভাস, ঢাকায় কমবে তাপমাত্রা ২ ডিগ্রি

সরকারের ইশতেহার মিলিয়ে প্রকল্প সাজানোর নির্দেশ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস

দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকায় সহনীয় মাত্রায় বায়ুদূষণ, সবচেয়ে বেশি কিনশাসায়

ঢাকার গুলশানে বাড়ছে বায়ুদূষণ, যেসব এলাকায় সতর্কতা

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে যেমন

৮ অঞ্চলে ঝড়-ভারী বৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত