হোম > পরিবেশ

মাঘে বৃষ্টির পূর্বাভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মাঘ মাসে দেশের আবহাওয়ার আচরণ এলোমেলো। ভোরবেলা থেকে সকালে থাকছে হালকা শীত। দুপুর থেকে বিকেলের আগপর্যন্ত রোদের তেজে ছড়াচ্ছে উষ্ণতা। বিকেলের পর রাত অবধি শীতের সঙ্গে হালকা হিমেল বাতাস, আর কুয়াশা। আগামী দিনগুলোতে প্রকৃতির এই আচরণের খুব একটা পরিবর্তন হবে না। তাপমাত্রা থাকবে হ্রাস-বৃদ্ধির মধ্যে। হাড়কাঁপানো শীত জেঁকে বসবে না। উল্টো দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টিও হতে পারে।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের আগামী পাঁচ দিনের পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ২৭ জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল ২৮ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে; তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ২৯ ও ৩০ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য ৩১ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৭, রাজশাহীতে ১২ দশমিক ৫, রংপুরে ১২ দশমিক ৮, ময়মনসিংহে ১৫ দশমিক ২, সিলেট ও বরিশালে ১৩, চট্টগ্রামে ১৫ এবং খুলনায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার বাতাসে বাড়ছে দূষণ, শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

বৃষ্টির দেখা নেই, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট হচ্ছে শতকোটি টাকার সম্পদ

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে গরম

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি