হোম > পরিবেশ

যে দেশে হাতির আক্রমণে বছরে ৫০০ মানুষের প্রাণ যায়

ঢাকা: দেশটি এশীয় হাতির বৃহত্তম আবাস। কিন্তু খাদ্য ও আবাসের সংকটে প্রজাতিটি এখন হুমকির মুখে। ফলে প্রায়ই লোকালয়ে হানা দেয় তারা। কখনো দল বেঁধে নেমে পড়ে ফসলের খেতে। ঢুকে পড়ে মানুষের বসতিতে। আক্রমণ করে বসে স্থানীয় বাসিন্দাদের।

সরকারি হিসাব অনুযায়ীই, দেশটিতে প্রতি বছর হাতির আক্রমণে প্রাণ হারায় প্রায় ৫০০ মানুষ। সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগেও হাতি আর মানুষের এই সংঘাত নিরসন করা যাচ্ছে না।

দানবাকার প্রাণীটির সঙ্গে ভারতে মানুষের সংঘাত এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বাসস্থান সংকুচিত হওয়ার কারণে যে ১৩টি দেশে এই হাতির বিচরণ এর সবগুলোতেই এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। হাতির আবাস্থলগুলোতে মানুষের আবাস, চাষাবাদ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ চলছে। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে হাতির আবাসস্থলে মানুষের তৎপরতা আরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

ভারতের সেন্ট্রাল ফর ওয়াইল্ডলাইফ স্টাডিজের নির্বাহী পরিচালক এবং প্রধান সংরক্ষণ বিজ্ঞানী কৃতি কারান্থ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, ভারতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো– আমাদের বন্যপ্রাণীর জন্য ৫ শতাংশেরও কম ভূমি সংরক্ষিত আছে। লাখ লাখ মানুষ আমাদের সংরক্ষিত অঞ্চল বা এর আশপাশে বসবাস করেন।

ভারতে ১০০টিরও বেশি জাতীয় উদ্যান এবং হাতির জন্য প্রায় ৩০টি সংরক্ষিত এলাকা রয়েছে। কিন্তু ভারতে অবস্থানরত ৩০ হাজারের বেশি হাতির বেশির ভাগই এই সংরক্ষিত এলাকাগুলোর বাইরে থাকে এবং খাবারের সন্ধানে বা ঘুরে বেড়ানোর জন্য মানুষের আবাসস্থলে চলে যায়।

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর

আজও ভারী বৃষ্টিসহ সারা দেশে ঝড়ের আভাস

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সকাল থেকে ৮২ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, বাড়ছে ভূমিধসের আশঙ্কা

পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়: আবদুল আউয়াল মিন্টু