হোম > পরিবেশ

রাজধানীতে সকালে তাপমাত্রা ২০.৯ ডিগ্রি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

কার্তিক মাস বিদায়ের পর অগ্রহায়ণের শুরুতে সারা দেশে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমছে। রাজধানী ঢাকায়ও তাপমাত্রা গতকালের চেয়ে আজ বুধবার সকালে প্রায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

আজ সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, সকাল ৬ টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।