হোম > পরিবেশ

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানী ঢাকায় বুধবার (২৪ জুন) ভারী বৃষ্টি প্রভাব আজও রয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার। আর সারা দেশের মধ্য গতকাল বেশি বৃষ্টিপাত ছিল সিলেটে ৬৪ মিলিমিটার।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

তবে ঢাকার চেয়েও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের ছয়টি বিভাগে। একই সঙ্গে এসব অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ

ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সে নদী-খালে গোসলে নেমে ৪০ জনের মৃত্যু

৮ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কখন আঘাত হানবে

কার্বন কমাতে গিয়ে বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক শৈবাল চাষ: গবেষণা

বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিট: বাংলাদেশের বছরে ১০০ কোটি ডলার আয়ের হাতছানি

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি

শব্দদূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

মাটির নিচে পৃথিবীজুড়ে ছত্রাকের এক বিশাল নেটওয়ার্ক প্রকাশ