হোম > পরিবেশ

আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রায় প্রভাব পড়বে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে, দিনের তাপমাত্রা আজ অপরিবর্তিতই থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৮৭ শতাংশ।

এদিকে গতকাল মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল অঞ্চলটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২ মিলিমিটার।

উপকূল রক্ষা ও ডেল্টা অর্থনীতি শক্তিশালী করতে ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী

আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ-আইসিআইএমওডির যৌথ অঙ্গীকার

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে ঢাকা, সতর্কতা যেসব এলাকায়

ঢাকাসহ ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌবন্দরে সতর্কতা

ঢাকার বাতাসে বাড়ছে দূষণ, শিশু ও বৃদ্ধদের জন্য সতর্কতা

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে ঝড়ের আভাস

বৃষ্টির দেখা নেই, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

অবৈজ্ঞানিক উপায়ে ই-বর্জ্য ব্যবস্থাপনা, নষ্ট হচ্ছে শতকোটি টাকার সম্পদ

১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কমতে পারে গরম

বর্ষায় নেই বৃষ্টির দেখা, আবহাওয়ার পূর্বাভাসে যা জানা গেল