হোম > পরিবেশ

ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অগ্রহায়ণের মাঝামাঝিতে এসে ভোরবেলা শীতের আভাস পাওয়া যায়। তবে তাপমাত্রা এখনো শীতের মাত্রায় পৌঁছায়নি। আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসের বুলেটিনে দেখা যায়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পঞ্চগড়ে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বুলেটিন থেকে আরও জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।