হোম > পরিবেশ

ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বাড়ছে বায়ুদূষণ, শিশুদের জন্য সতর্কতা

১৬ অঞ্চলে ঝড়ের আভাস, ঢাকায় কমবে তাপমাত্রা ২ ডিগ্রি

সরকারের ইশতেহার মিলিয়ে প্রকল্প সাজানোর নির্দেশ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস

দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকায় সহনীয় মাত্রায় বায়ুদূষণ, সবচেয়ে বেশি কিনশাসায়

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে যেমন

ঢাকার গুলশানে বাড়ছে বায়ুদূষণ, যেসব এলাকায় সতর্কতা

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা থাকবে যেমন

৮ অঞ্চলে ঝড়-ভারী বৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত