হোম > পরিবেশ

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

এ ছাড়া বুলেটিনে বলা হয়েছে, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প