হোম > পরিবেশ

বৃষ্টি থাকবে টানা ৪ দিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগের কোথাও কোথাও আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া সারা দেশে আগামীকাল থেকে চার দিন মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আজ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলেছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বেলা ১১টার পর ঢাকায় ভারী বৃষ্টি হয়। আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আগামী শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী রোব ও সোমবারও এসব বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০ মিমি বৃষ্টি, দক্ষিণাঞ্চলে ঝড়ের আভাস

পরিবেশবাদী নেতার প্রতিষ্ঠানে চিকিৎসা বর্জ্যের ‘পাহাড়’

আজ বৃষ্টি হবে কি না জানা গেল আবহাওয়ার পূর্বাভাসে

ঢাকার বাতাসে দূষণ সহনীয়, শীর্ষে রিয়াদ

কাঁধের ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল হনুমান

সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এ কেমন গ্রীষ্ম এল ইউরোপে

প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আজ হতে পারে বজ্রবৃষ্টি

আজ বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর