হোম > পরিবেশ

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, পড়েছে সামান্য কুয়াশা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

আজ সোমবার ভোর থেকে রাজধানী ঢাকার আকাশ রয়েছে কিছুটা মেঘাচ্ছন্ন। এর সঙ্গে পড়েছে হালকা কুয়াশা। তবে তাপমাত্রা সামান্য বেড়েছে।

গতকাল সোমবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে কিছুটা বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে এই তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আজ সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ।

এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আগামীকাল সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সকালে আজকের পত্রিকাকে বলেন, গতকালের তুলনায় আজ ঢাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কুয়াশা ছিল। এখন থেকে ভোরবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

আগামী সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালে উঠেছে ঝলমলে রোদ, কমেছে তাপমাত্রা

সিকিমে ৪.২ মাত্রার ভূমিকম্প