হোম > পরিবেশ

আজ বৃষ্টি হবে কি না জানা গেল আবহাওয়ার পূর্বাভাসে

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আজ বুধবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বুধবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকার বাতাসে দূষণ সহনীয়, শীর্ষে রিয়াদ

কাঁধের ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল হনুমান

সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এ কেমন গ্রীষ্ম এল ইউরোপে

প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আজ হতে পারে বজ্রবৃষ্টি

আজ বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবনের ঝুঁকিতে যেসব জেলা

বিশ্বের অন্যতম বিরল মাছ আবিষ্কার—যার চোখ নেই

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি