হোম > পরিবেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মৌসুমি বায়ুর দাপট সারা দেশে পুরোপুরি জেঁকে বসেছে বর্ষাকাল। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝরছে প্রায় প্রতিদিনই। গত ২৪ ঘণ্টায় খোদ রাজধানী ঢাকাতেই বৃষ্টির পরিমাণ ছিল ৪০ মিলিমিটার। আর আগের দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি ১৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায় জেলায়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর

আজও ভারী বৃষ্টিসহ সারা দেশে ঝড়ের আভাস

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সকাল থেকে ৮২ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, বাড়ছে ভূমিধসের আশঙ্কা

পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়: আবদুল আউয়াল মিন্টু

১৪ বছর একটি পরিবারকে তাড়িয়ে বেড়াল এক হাতি, ৪ সদস্যকে ‘হত্যা’

বৃষ্টির তীব্রতা চট্টগ্রামে কমেছে, বাড়ছে রাজশাহীতে