হোম > পরিবেশ

ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওডিশার দিকে চলে গেছে। এর প্রভাবে আজ শুক্রবার সকালেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা শিগগির কমছে না। বরং আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়। এ জন্য এসব জেলার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষর করা এই বার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টির দেখা নেই, ঢাকায় দূষণ বাড়ছেই

সারা দিন যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সবার জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, সুস্থ থাকতে যা করতে পারেন

দেশের ৪ অঞ্চলে কালবৈশাখী, ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

দক্ষিণ এশিয়াজুড়ে প্রাণঘাতী তাপপ্রবাহের কারণ কী, বেশি ক্ষতিগ্রস্ত কোন কোন দেশ

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার আহ্বান তরুণ জলবায়ু কর্মীদের

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তবুও দূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে বয়ে যেতে পারে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

পাঁচ হাজার অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসকদের উদ্যোগ নেওয়ার আহ্বান পরিবেশ মন্ত্রণালয়ের