হোম > বিনোদন > টেলিভিশন

শিমুলের দিনকাল যেমন চলছে

মনির খান শিমুল স্বভাবে ভীষণ উচ্ছল। খানিকটা বোহেমিয়ানও। মন থেকে যেটা সায় দেয় না, সেটা কখনোই করেন না শিমুল। দীর্ঘদিন নাটক-চলচ্চিত্র-বিজ্ঞাপনে অনিয়মিত তিনি। সেটাও ব্যক্তিগত ইচ্ছায়। অনেক দিন পর নিজের পছন্দের একটি কাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শিমুল। তাঁর হিসাবে সেটা প্রায় সাত মাস পর।

নতুন এই কাজটি একটি বিজ্ঞাপনচিত্রের। গত বুধবার উত্তরায় নতুন এই বিজ্ঞাপনের শুটিং করেছেন শিমুল। কোন ব্র্যান্ডের বিজ্ঞাপন সেটি জানাননি। বলেছেন, ‘কাজটি নিয়ে বিস্তারিত আরও পরে জানাব।

শুধু বলে রাখি, একেবারেই অন্য ধরনের একটি কাজ। এমন কাজ আমি আগে কখনো করিনি।’ একসময় নিয়মিত মডেলিং করতেন শিমুল। অভিনয় কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি কমেছে। শিমুল জানালেন, নতুন এই বিজ্ঞাপনচিত্রটি করেছেন প্রায় আড়াই বছর পর।

১৯৯০ সালে মোরশেদ চৌধুরীর লেখা ও বরকতউল্লাহর পরিচালনায় ‘টেনশন’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন মনির খান শিমুল। অল্প সময়েই অভিনয় ও মডেলিংয়ে জনপ্রিয়তা পান। এর আগে তিনি মঞ্চ নাটকের দল ‘থিয়েটার আরামবাগ’ -এ অভিনয় করতেন।

বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে শিমুলকে। প্রশংসিত এই অভিনেতা কেন নিয়মিত কাজ করেন না, সেটা নিয়ে দর্শকের আক্ষেপ আছে।

এ প্রসঙ্গে মনির খান শিমুল বলেন, ‘কাজ তো সব সময়ই করতে চাই। কিন্তু যে ধরনের কাজ করতে চাই, সে রকম কনটেন্ট আমার কাছে আসছে না। এলে নিশ্চয়ই নিয়মিত কাজ করব।’

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

অতীতের তিক্ততা ভুলে আইনজীবীর চরিত্রে ফারুক আহমেদ

দুর্ঘটনার কবলে অভিনেতা জোভান

দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

যুক্তরাষ্ট্রের মঞ্চে হুমায়ূন আহমেদের গল্পের নাটক ‘জ্বীন কফিল’

পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’