হোম > বিনোদন > টেলিভিশন

আগস্টে চরকিতে আসছে চার কনটেন্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘রঙিন সুরমা’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টার। ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চারটি কনটেন্ট। আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। প্রতি সপ্তাহে একটি করে কনটেন্ট মুক্তি পাবে বলে জানিয়েছে চরকি কর্তৃপক্ষ।

গত জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এখানে রাজনৈতিক আলাপ জরুরি। সিনেমাটি চরকিতে দেখা যাবে ৬ আগস্ট থেকে। সিনেমার গল্পে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, রাজনৈতিক পরিবর্তন এবং যুগ যুগ ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতার নানা প্রসঙ্গ তুলে এনেছেন নির্মাতা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভির অপূর্ব। প্রযোজনা করেছেন খালিদ মাহবুব তুর্য।

১৩ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। একটি মিথ্যা, অসংখ্য চিঠি, আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ড্রামা ঘরানার স্বল্পদৈর্ঘ্যের কনটেন্টটি। অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। পরিচালনা করেছেন রিয়াজুল হক ইমরান।

মাহমুদুর রহমান হিমি পরিচালিত ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ মুক্তি পাবে ২০ আগস্ট। একজন উবার চালকের বিচিত্র মানুষের মুখোমুখি হওয়ার মাধ্যমে সুযোগ ও অপরাধের পার্থক্য বোঝার উপলব্ধি নিয়ে কনটেন্টটির গল্প। কাহিনিচিত্রটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু, করভী মিজান।

একটি অতিবাস্তব পৃথিবীর গল্প নিয়ে তৈরি ‘পেইন্ট অন ড্রাই লিফ’ দেখা যাবে ২৭ আগস্ট থেকে। যেখানে ভালোবাসা, আশা এবং ধ্বংসের মুখেও মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা ও লড়াইয়ের কথা উঠে এসেছে। অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ। পরিচালনায় ফুয়াদুজ্জামান ফুয়াদ।

নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

৪০০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

জন্মদিনে ববিতাকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ‘ববিতা সমগ্র’

ধারাবাহিক নাটকে তটিনী

শাকিব প্রকাশ করলেন পুরোনো প্রেমের কথা

লক্ষ্মীপুরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব

আসছে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলুয়া’

তৃতীয় মাত্রার দুই যুগ

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

স্যামুয়েল হ্যানিম্যানকে নিয়ে মঞ্চে নতুন নাটক