হোম > বিনোদন > টেলিভিশন

মাত্র ৩০ বছর বয়সে মার্কিন টিভি অভিনেতার মৃত্যু

মাত্র ৩০ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় মার্কিন টিভি অভিনেতা মাইক হেসলিন। ‘লায়োনেস’, ‘দ্য হলিডে প্রপোজাল প্ল্যান’সহ বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধু নিকোলাস জেমস উইলসন।

ইনস্টাগ্রাম বিবৃতিতে নিকোলাস বলেছেন, ‘হাসপাতালে এক সপ্তাহের লড়াই শেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমার প্রিয় বন্ধু মাইক হেসলিনের মৃত্যু হয়েছে। তবে সে যথেষ্ট সুস্থ-সবল একজন মানুষ ছিল, কেন এমন হলো ডাক্তারও সেই ব্যাখ্যা এখনো দিতে পারেননি।’

নিকোলাস জেমস উইলসন জানিয়েছেন, মরণোত্তর অঙ্গদান করে  গেছেন মাইক হেসলিন। তাঁর অঙ্গে জীবন বাঁচবে চার ব্যক্তির।

মাইক হেসলিনকে ‘ইয়ংগার’, ‘দ্য ইনফ্লুয়েন্সার’, ‘সেভেন ডেডলি সিনস’ এবং ‘ইউ আর নেভার অ্যালোন’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে দেখা গেছে। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টিভি অঙ্গনে।

টেলিভিশন: বঙ্গর চার ধারাবাহিক এবার নাগরিক টিভিতে

আবারও রাজের নাটকে জাহিদ হাসান

নাট্যজন সম্মাননায় আবুল হায়াত

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

যুদ্ধটা আমাদের একা করতে হয়েছে: রেদওয়ান রনি

ফুটবল বিশ্বকাপের আবহে নাটক ‘ফুটবল হট্টগোল’

যৌথ পরিবারের গল্পে নতুন ধারাবাহিক

মঞ্চনাটক অনেক পরিশ্রমের কাজ

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর