হোম > বিনোদন > টেলিভিশন

বহুদিন পরে একসঙ্গে আফজাল-ফখরুল

নন্দিত বিজ্ঞাপন নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও বহু গুণে গুণান্বিত শিল্পী। অন্যদিকে ফখরুল বাসারও গুণী অভিনেতা। আফজাল- ফখরুলের সম্পর্ক বহুদিনের। সেই সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আফজাল হোসেন। তিনি লেখেন-

মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসাথে অভিনয় করছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরও লম্বা, বর্ণিল।

মিলি, মাসুমের বউ আমাদের ভাগ্নি। আমাদের মানে বিরাট এক পরিবারের। সে পরিবারের একজন মানিকভাই। তিনিই মিলির আসল মামা। মিলি আর মানিকভাইয়ের কারণে পরিবারে একজন আপাও পেয়ে যাই- যিনি মিলির মা।

আমাদের সে টগবগে যৌবনকালে সকলের আনন্দময় পরিচয় ছিল ঢাকা থিয়েটার।

কত স্মৃতি। দেখা হলে, একসাথে দীর্ঘ সময় কাটালে স্মৃতির এ দরজা ও দরজা খুলে হৈহৈ করে আসতেই থাকে।

সেই মানিকভাইয়ের কল্যানে জীবনে প্রথম অদ্ভুত এক আনন্দে জুটেছিল। আশির দশকের শুরুতে আমরা ঢাকা থিয়েটার লেখা টি শার্ট পরতে পেরেছিলাম।

আমাদের আপার মেয়েকে বিয়ে করে ফেলাতে মাসুমকে কিছুদিন ভাগ্নিজামাই ভাবা হয়। তারপর আবার ফিরে আসে যার যা পরিচয়।

জীবনের সেই ঝকঝকে কাল গতকাল দিনভর ইলিশ ধরার জালে রূপালী ইলিশের মতো লাফিয়েছে।

সে কালে দলে আরও একজন অভিভাবক শ্রেণীর বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মান করছেন। সে কারণেই এই একসাথে হওয়া।

দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এরকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেয়া যায়।

দুর্ঘটনার কবলে অভিনেতা জোভান

দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

যুক্তরাষ্ট্রের মঞ্চে হুমায়ূন আহমেদের গল্পের নাটক ‘জ্বীন কফিল’

পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’