হোম > বিনোদন > টেলিভিশন

‘মায়ায় থেকো’য় একসঙ্গে সারিকা-মিঠু-ফারহান

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রথম ছবি ‘প্রজাপতি’র জনপ্রিয় একটি গান ‘ছোট ছোট আশা’। এর কিছু অংশের শুটিং হয়েছিল সিলেটে। ১০ বছর পর আবারো শুটিংয়ের জন্য সেখানে গেলেন তিনি। বানিয়েছেন ‘মায়ায় থেকো’ নামের একটি নাটক। সিলেটের বিয়ানীবাজারে এর শুটিং হয়েছে।

একজন মা, তাঁর আদুরে ছেলে এবং ছেলের প্রেমিকাকে নিয়ে তৈরি হয়েছে ‘মায়ায় থেকো’ নাটকের গল্প। তিনজনের মধ্যে দারুণ সম্পর্ক। এ তিনজন আষ্টেপৃষ্টে বাঁধা মায়ার বন্ধনে।

নাটকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মনিরা মিঠু। প্রেমিক-প্রেমিকা চরিত্রে আছেন সারিকা সাবরিন ও মুশফিক ফারহান। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে অভিনয় করেছিলেন সারিকা।

‘মায়ায় থেকো’ প্রসঙ্গে রাজ বলেন, ‘আবেগময় পারিবারিক একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। সেই সঙ্গে আছে প্রেম-ভালোবাসা।’

নাটকটি প্রযোজনা করেছে নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।

জেফরি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি নিয়ে টিভি সিরিজে লরা ডার্ন

লুবাবার ইঙ্গিতপূর্ণ পোস্ট, বিয়ের গুঞ্জন

অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে নতুন সিরিজ ‘চেনা অচেনা’

আরটিভির নতুন ধারাবাহিক ‘মিডল ক্লাস ফ্যামিলি’

এপ্রিলে শুরু হচ্ছে অ্যাভাঁগার্ডের পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব

আবার মঞ্চে আসছে ‘রাত ভ’রে বৃষ্টি’

তুর্কি সিরিজ ‘ভেন্ডেটা’র জনপ্রিয়তা ছড়িয়েছে ৭০টির বেশি দেশে

মুগ্ধ করল হ্যারি পটার সিরিজের প্রথম ঝলক

অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ফজলুর রহমান বাবু, জানালেন চঞ্চল চৌধুরী

কারাগারে নাট্যপ্রযোজক সরোয়ার