হোম > বিনোদন > টেলিভিশন

ঈদের ‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন তমা ও হিমি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইত্যাদির মঞ্চে জান্নাতুল সুমাইয়া হিমি ও তমা মির্জা। ছবি: ফাগুন অডিও ভিশন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। ইত্যাদির মঞ্চে একসঙ্গে নেচেছেন তাঁরা।

ঈদের বিশেষ ইত্যাদির অন্যতম আকর্ষণ হিসেবে থাকে বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য। প্রতিবারই চেষ্টা করা হয় মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। নির্মাতা হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। সেই নাচে তমা মির্জা ও হিমির সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

ফাগুন অডিও ভিশন জানায়, সব সময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকেরা অভ্যস্ত, ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ব্যতিক্রমী করার চেষ্টা করা হয়। এবারও নাচের জন্য নতুন করে তৈরি করা হয়েছে মিউজিক। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে এর সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্ল্যাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। নাচের কম্পোজিশনেও বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম

শততম প্রদর্শনীতে থিয়েটারের ‘নিখাই’

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

প্রেম করছেন নাজনীন নীহা

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন