হোম > বিনোদন > টেলিভিশন

শাওন বললেন, যদি ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল

ঐতিহাসিক ৭ মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় দিবস হিসেবে ৭ মার্চকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

ফেসবুক আইডিতে মেহের আফরোজ শাওন লেখেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।’

শাওন আরও লেখেন, ‘কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসাবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’

৭ মার্চের পক্ষে কথা বলার কারণে ‘দালাল’ উপাধি পেতে হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে “দালাল” উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

মঞ্চনাটক অনেক পরিশ্রমের কাজ

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম

শততম প্রদর্শনীতে থিয়েটারের ‘নিখাই’

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

প্রেম করছেন নাজনীন নীহা

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা