হোম > বিনোদন > টেলিভিশন

‘ঈদ আনন্দ’ উপস্থাপনায় মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুকিত জাকারিয়া ও নাবিলা ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিবছর রোজার ঈদে বিটিভি চট্টগ্রাম আয়োজন করে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ বছরেও বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল অনুষ্ঠানটির শুটিং। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলাম। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে। নির্মাণ করেছেন ইলন সাফির।

এবারের আয়োজনে থাকছে গান, তারকাদের অংশগ্রহণে টক শো, কৌতুক পরিবেশনা, নৃত্য, সমসাময়িক বিষয় নিয়ে নাটিকাসহ নানা পরিবেশনা। টক শোতে অংশ নিয়েছেন সিয়াম নাসির, ম ম মোর্শেদ ও রুবেল। এবারই প্রথম এই অনুষ্ঠানে প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটি ব্যান্ড স্পার্ক ও রুটস একসঙ্গে গান করেছে। পাশাপাশি ব্যান্ডের সদস্যরা অংশ নিয়েছেন একটি আড্ডায়।

ঈদ আনন্দ অনুষ্ঠানটির উপস্থাপনা প্রসঙ্গে মুকিত জাকারিয়া বলেন, ‘আমি যেহেতু নিয়মিত উপস্থাপনা করি না, তাই শর্ত দিয়েছিলাম, আমার মতো করে উপস্থাপনা করতে দিতে হবে, বিষয়বৈচিত্র্যের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুটি ব্যান্ডকে নিয়ে পর্ব করতে হবে। এর পরেও আমরা পুরো টিম আলোচনা করে একটা সুন্দর অনুষ্ঠান নির্মাণের জন্য প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নিয়েছি। অনুষ্ঠানটিতে গতানুগতিকতা এড়িয়ে মজা করে সঞ্চালনা করেছি। নাবিলাও ছিল দুর্দান্ত। উপস্থিত প্রায় সবাই প্রশংসা করেছেন।’

আগেও কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মুকিত জাকারিয়া। সে কথা জানিয়ে তিনি বললেন, ‘আমি ২০২৪ সালে ঈদ আনন্দ সঞ্চালনা করেছি। তারও আগে একুশে টিভিতে ‘ভুল’ শিরোনামের একটি ঈদের বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। অতিথি হয়েছিলেন ফাহমিদা নবী ও সুইটি।

উল্লেখ্য, এবার ঈদ আয়োজনে মুকিত জাকারিয়া অভিনীত চারটি একক নাটক ও দুটি সাত পর্বের ধারাবাহিক প্রচারিত হওয়ার কথা রয়েছে। ধারাবাহিক দুটির পরিচালক হিমু আকরাম ও মাইদুল রাকিব।

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

অতীতের তিক্ততা ভুলে আইনজীবীর চরিত্রে ফারুক আহমেদ

দুর্ঘটনার কবলে অভিনেতা জোভান

দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

যুক্তরাষ্ট্রের মঞ্চে হুমায়ূন আহমেদের গল্পের নাটক ‘জ্বীন কফিল’

পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

আবুল বাশারের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’