হোম > বিনোদন > সিরিয়াল

শততম পর্বে দীপ্ত টিভির ‘পরম্পরা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘পরম্পরা’ ধারাবাহিকের দৃশ্য। ছবি: সংগৃহীত

দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র প্রচার শুরু হয় এ বছরের ১ জানুয়ারি। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর নাটকটি দেখতে দেখতে পৌঁছে গেছে শততম পর্বে। আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে দেখা যাবে পরম্পরা নাটকের ১০০তম পর্ব।

শুরু থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের কারণে পরম্পরা নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপোড়েনের সংমিশ্রণ নাটকটিকে করেছে অনন্য। পরম্পরার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত, পরিচালনায় আশিস রায়।

পরম্পরা নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। সে ঢাকায় ফিরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করে। তার আধুনিক জীবনযাপন ও চিন্তার সঙ্গে পরিবারের সদস্যদের মতপার্থক্য দেখা দেয়। গেম ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়ার বাধ্যবাধকতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। নাহিয়ানের জীবন আরও জটিল হয়ে ওঠে যখন ফুফাতো বোন রাশার সঙ্গে তার বিয়ে ঠিক হয়।

পারিবারিক সিদ্ধান্তে যখন তাদের বিয়ের আয়োজন চলছিল, তখন নিজের বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেঘার নাটকীয় আগমন সব সমীকরণ বদলে দেয়। রাশার সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে মেঘাকে নিয়ে অজানার উদ্দেশে বাড়ি ছাড়ে নাহিয়ান। বাবার বিত্তবৈভব, আভিজাত্য আর বিলাসী জীবন পেছনে ফেলে ছোট একটি রুমে শুরু হয় তাদের কঠিন জীবনযুদ্ধ।

পরম্পরা ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার প্রমুখ। দীপ্ত টিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।

এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

বৈবাহিক ধর্ষণ: ভারতে আলোচনায় নতুন ওয়েব সিরিজ ‘চিরাইয়া’

দুই পরিবারের বৈরিতার গল্প নিয়ে ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

৪ সেপ্টেম্বর আসছে নিশোর ‘আকা’, প্রকাশ পেল ট্রেলার

সিনেমার পর আবার ওয়েব সিরিজে ফিরলেন আফরান নিশো