হোম > বিনোদন > সিরিয়াল

একেন বাবু কীভাবে এই রহস্যের কিনারা করবেন?

অনলাইন প্ল্যাটফর্ম ‘হইচই’-এর অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। খানিকটা আত্মভোলা আর বোকা সেজে থাকা এই গোয়েন্দাকে দেখে বোঝাই যায় না, জটিল কেস সমাধান করতে তিনি কতটা দক্ষ! গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছেন। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।

একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। একটি সিজনে রহস্য উদ্‌ঘাটনে জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছিল ঢাকাতেও। এবার একেন বাবু গিয়েছেন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে। ভেবেছিলেন, বোলপুরে কয়েক দিন নির্ভেজাল ছুটি কাটাবেন। কিন্তু রহস্য কি আর তাঁর পিছু ছাড়ে! ওখানেই চুরি হয়ে গেল একটা প্রাচীন হীরা আর সেটির মালিক হয়ে গেলেন খুন।

একেন বাবু কীভাবে এই রহস্যের কিনারা করবেন? এটা নিয়েই সাজানো হয়েছে ‘একেন বাবু’ ওয়েব সিরিজের পঞ্চম সিজন। এরই মধ্যে ‘হইচই’য়ে প্রচার শুরু হয়েছে।

সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। ‘একেন বাবু’ সিরিজটি পরিচালনা করছেন অনির্বাণ মল্লিক। আরও অভিনয় করেছেন সৌম্য ব্যানার্জী, দেবপ্রিয় বাগচী প্রমুখ।

২০০ পর্বে দীপ্ত টিভির ধারাবাহিক ‘খুশবু’

শততম পর্বে দীপ্ত টিভির ‘পরম্পরা’

এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

বৈবাহিক ধর্ষণ: ভারতে আলোচনায় নতুন ওয়েব সিরিজ ‘চিরাইয়া’

দুই পরিবারের বৈরিতার গল্প নিয়ে ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

নায়কের সঙ্গে দ্বন্দ্বে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া

পারিবারিক গল্পে নতুন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস