হোম > বিনোদন > গান

পাগল হাসানের ‘বাগানের মালি’ নিয়ে আসছে লালন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছর ১৮ এপ্রিল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান কণ্ঠশিল্পী ও গীতিকার পাগল হাসান। মৃত্যুর প্রায় দেড় বছর পর পাগল হাসানের নতুন গান নিয়ে আসছে ব্যান্ড লালন। গানের শিরোনাম ‘বাগানের মালি’। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছে ব্যান্ড লালন।

‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি/তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি’—এমন কথার গানটি পাগল হাসান বেঁচে থাকতে তাঁর সঙ্গে যৌথভাবে কোলাবরেশন করেছে ব্যান্ড লালন। ব্যান্ডের ভোকাল নিগার সুলতানা সুমি বলেন, ‘বাগানের মালি গানটি প্রয়াত গীতিকার ও সুরকার পাগল হাসানের সঙ্গে ব্যান্ড লালনের কোলাবরেশন করে তৈরি করা। গানটি পুরোপুরি তৈরি। আশা করছি শিগগিরই প্রকাশ করতে পারব।’

লালনের ড্রামার ও দলনেতা তিতি বলেন, ‘এই গানটি যখন তৈরি হচ্ছিল তখন পাগল হাসানের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। তাঁর সঙ্গে যৌথভাবে বেশ কিছু গানের পরিকল্পনা করেছিলাম। সে সময় আমাদের মধ্যে নতুন কিছু করার আনন্দ ছিল। আমরা নিজেরাও খুঁজছিলাম নিজেদের স্টাইলের বাইরে কিছু গান করার। সেই প্রয়াস থেকেই বাগানের মালি গানটি করেছিলাম।’

এর আগে ব্যান্ড লালনের জন্য তিনটি গান লিখেছিলেন পাগল হাসান। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।

রুনা-এন্ড্রুর গাওয়া গানের অংশ নিয়ে ডলির নতুন গান

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

গাইতে পারছেন না অলকা ইয়াগনিক, এখনো ভুগছেন শ্রবণশক্তির জটিল সমস্যায়

রাহাত ফতেহ আলী খান ও শাহ জামান খানকে সম্মাননা

আইটেম গান থেকে বিরতির ঘোষণা প্রীতম হাসানের

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ’

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন আয়োজনে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

বিটিএসের ‘কামব্যাক’ ঝড়, নেটফ্লিক্সে দেখল ১৮.৪ মিলিয়ন দর্শক

সাংহাইয়ে আরমীন মূসার কনসার্ট, থাকছে আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি