হোম > বিনোদন > হলিউড

জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’

বিনোদন ডেস্ক

‘এনোলা হোমস থ্রি’ সিনেমার ফার্স্টলুকে মিলি ববি ব্রাউন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। তার রহস্যময় অভিযান নিয়ে তৈরি হয়েছে ‘এনোলা হোমস’ নামের দুটি সিনেমা। এবার আসছে সিনেমাটির তৃতীয় পর্ব। সম্প্রতি ফার্স্টলুক প্রকাশ করে ‘এনোলা হোমস থ্রি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করল নেটফ্লিক্স।

আগামী ১ জুলাই মুক্তি পাবে এনোলা হোমস থ্রি। এ পর্বেও প্রধান চরিত্রে পাওয়া যাবে অভিনেত্রী মিলি ববি ব্রাউনকে। শার্লক হোমস হিসেবে দেখা যাবে হেনরি কাভিলকে এবং হোমস পরিবারের প্রধান নারী সদস্যের ভূমিকায় থাকছেন হেলেনা বোনহ্যাম কার্টার। এ ছাড়া টেউসবারির চরিত্রে লুই পার্ট্রিজ ও ওয়াটসনের ভূমিকায় অভিনয় করেছেন হামিশ প্যাটেল।

নেটফ্লিক্সের এই সময়ের সবচেয়ে আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এর চিত্রনাট্যকার ও পরিচালক যুক্ত হয়েছেন এনোলা হোমস থ্রি সিনেমার সঙ্গে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন আর পরিচালনার দায়িত্ব সামলেছেন ফিলিপ বারান্তিনি।

নতুন পর্বে এনোলা হোমসের অভিযান মাল্টায়। নতুন রহস্যের সন্ধানে সেখানে যায় এনোলা। রহস্য ভেদ করতে গিয়ে নিজেই পড়ে যায় বিপদে। ব্যক্তিগত আর পেশাগত জটিলতা একাকার হয়ে যায়। এমন সংকটের মুখে আগে কখনো পড়তে হয়নি তাকে। এনোলা হোমস থ্রিতে এমন গল্প দেখা যাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

মাইকেলের অভাবনীয় সাফল্যের পাঁচ কারণ

বক্স অফিসে ঝড়: বায়োপিকের সব রেকর্ড ভাঙল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’

ভক্তের কাছ থেকে পবিত্র কোরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’ খ্যাত চার্লস ডান্স

টপ গানের সিকুয়েলে আবার ফিরছেন টম ক্রুজ

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা

জেনিফার লোপেজের জন্য বাড়ির মালিকানা ত্যাগ করলেন বেন অ্যাফ্লেক

মাইকেল জ্যাকসনের বায়োপিক থেকে বাদ পড়ল বিতর্কিত অধ্যায়