হোম > বিনোদন > হলিউড

সেরা নির্মাতা হিসেবে প্রথম অস্কার নোলানের

বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ৯৬তম অস্কারের আগে এই নির্মাতার হাতে ওঠেনি আরাধ্য অস্কার! ‘ওপেনহাইমার’ এর মাধ্যমে এ বছর তিনি ঘুচিয়েছেন অস্কারের খরা। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার উঠেছে ক্রিস্টোফার নোলান-এর হাতে।

মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। যিনি এবারের অস্কারে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়া সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব  অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।

এবারের আসরে সেরা পরিচালকের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন। নোলান ছাড়াও ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার।

উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’

জুলাইয়ে আসছে ‘এনোলা হোমস থ্রি’

মাইকেলের অভাবনীয় সাফল্যের পাঁচ কারণ

বক্স অফিসে ঝড়: বায়োপিকের সব রেকর্ড ভাঙল মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’

ভক্তের কাছ থেকে পবিত্র কোরআন উপহার পেলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের হলে মাইকেল জ্যাকসনের বায়োপিক

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

ব্যাটম্যানের সিকুয়েলে ‘গেম অব থ্রোনস’ খ্যাত চার্লস ডান্স

টপ গানের সিকুয়েলে আবার ফিরছেন টম ক্রুজ

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা