হোম > বিনোদন > হলিউড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

বিনোদন ডেস্ক

হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজনের দৃশ্য। ছবি: সংগৃহীত

তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। ২০২২ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয় সিজন প্রকাশের পর, এবার আসছে এর তৃতীয় সিজন। গতকাল বহুল প্রতীক্ষিত সিরিজটির ফাইনাল ট্রেলার প্রকাশ করেছে এইচবিও। একই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখও।

আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে প্রিমিয়ার হবে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন। প্রতি রোববার আসবে একটি করে পর্ব। ৮ পর্বের এই নতুন সিজনের প্রচার শেষ হবে ৯ আগস্ট।

গেম অব থ্রোনসের ২০০ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে হাউস অব দ্য ড্রাগন। তৃতীয় সিজনের ট্রেলারে টারগেরিয়ান গৃহযুদ্ধের এমন এক ধ্বংসযজ্ঞ দেখানো হয়েছে, যা আগের সিজনগুলোর চেয়েও ভয়াবহ। ট্রেলারের বড় অংশ জুড়ে আছে সমুদ্র ও আকাশে ড্রাগনদের মহাকাব্যিক লড়াইয়ের দৃশ্য।

বাজেট ও সময়ের সীমাবদ্ধতার কারণে দ্বিতীয় সিজনের শেষভাগে যে ঐতিহাসিক যুদ্ধটি দেখানো সম্ভব হয়নি, তৃতীয় সিজনের শুরুতেই দর্শক সেটি দেখতে পাবেন। জর্জ আর. আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ ‘ব্যাটল অব দ্য গুলেট’ দিয়েই শুরু হচ্ছে তৃতীয় সিজন।

সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলিকে সিরিজটির শো-রানার রায়ান কোন্ডাল বলেন, ‘ব্যাটল অব দ্য গুলেটকে বাদ দিয়ে হাউস অব দ্য ড্রাগনের গল্প বলা একেবারেই সম্ভব নয়। এই সিকোয়েন্সটি পর্দায় ফুটিয়ে তুলতে আমাদের পুরো চার বছর সময় লেগেছে। সম্ভবত এটি টেলিভিশন ইতিহাসের সবচেয়ে ক্রেজি একটি পর্ব হতে চলেছে।’

হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজনে অভিনয় করেছেন ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসেন্ট, রিস ইফান্স, ফ্যাবিয়েন ফ্রাঙ্কেল, ইউয়ান মিচেল প্রমুখ।

এইচবিও প্রধান ক্যাসি ব্লয়েস ডেডলাইনকে নিশ্চিত করেছেন, এরই মধ্যে হাউস অব দ্য ড্রাগনের চতুর্থ সিজনের চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। চতুর্থ সিজনের মাধ্যমেই শেষ হবে সিরিজটি। টারগেরিয়ান বংশের উত্থান ও পতনের ইতিহাসকে ফুটিয়ে তুলতে চারটি সিজনই উপযুক্ত বলে মনে করছেন নির্মাতারা।

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়

তিন হাজার বছরের পুরোনো ইরানি স্মারক কানে পরে তীব্র বিতর্কে জেন্ডায়া

বেন অ্যাফ্লেকের এআই কোম্পানি কিনল নেটফ্লিক্স

বিপ্লবী ওয়াট টাইলারের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য বদল

স্মার্টফোন থাকলে আমি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

সাফল্যের সঙ্গে তৃতীয় সিজনে ‘হাউস অব ডেভিড’

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ