হোম > বিনোদন > হলিউড

এক বিলিয়ন ডলার পেরোল নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন ডেস্ক

‘দ্য ওডিসি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক পেরিয়ে গেল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৭ জুলাই। মাত্র তিন সপ্তাহে উত্তর আমেরিকার বাজারে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন আয় করে দ্য ওডিসি ঘরে তুলেছে এক বিলিয়ন ডলারের বেশি।

২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের প্রথম কোনো সিনেমা, যা ১০০ কোটি ডলার পেরোল। অল্প সময়ের মধ্যেই নোলানের আগের সব রেকর্ড ভেঙে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে যাচ্ছে দ্য ওডিসি। পেছনে ফেলতে যাচ্ছে ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’কে।

হলিউডের অন্যতম বড় বাজার চীনে এখনো মুক্তি পায়নি দ্য ওডিসি। ১৪ আগস্ট প্রায় ৮০০টি আইম্যাক্সসহ চীনের হাজার হাজার থিয়েটারে মুক্তি পাবে। এতে সিনেমাটির আয় আরও অনেকটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

দ্য ওডিসির গল্পে দেখা যায়, ট্রোজান যুদ্ধ জয়ের পর নিজ রাজ্য ইথাকায় ফেরার জন্য রাজা ওডিসিয়াস এক দীর্ঘ সমুদ্রযাত্রায় বের হন। কিন্তু পথে নানাবিধ বিপদের মুখে পড়েন তিনি। বছরের পর বছর সাগরে সংগ্রাম করে টিকে থাকা এবং পরিবারের কাছে ফেরার এই গল্পই সিনেমাটির মূল আকর্ষণ। রাজা ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। আরও আছেন অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন প্রমুখ।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, মহামারির পর এক বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ১০০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েছে এ বছরটি। দ্য ওডিসি ২০২৬ সালে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা। বাকি চার সিনেমা হলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’।

রাসেল ক্রোর সঙ্গে নতুন সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর বড় উদ্যোগ

‘মাইকেল’-এর পর নতুন সিনেমায় জাফর জ্যাকসন

পারিশ্রমিক জটিলতায় অনিশ্চয়তার মুখে ‘বার্বি ২’

ওপেনিং উইকএন্ডে ৯২৭ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ল স্পাইডার-ম্যান

স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে আলোচনায় স্যাডি সিঙ্ক

ভিডিও গেম থেকে বাস্তবের দুনিয়ায় জুমানজির শেষ পর্ব

অনলাইনে ফাঁস হওয়া ‘দ্য ওডিসি’ দেখল লাখো দর্শক

‘ব্ল্যাক প্যান্থার ৩’ ও নতুন ‘ঘোস্ট রাইডার’ সিনেমার ঘোষণা দিল মার্ভেল

ক্রিস্টোফার নোলানের পছন্দের তালিকায় সত্যজিৎ রায়ের সিনেমা