হোম > বিনোদন > হলিউড

বিপ্লবী ওয়াট টাইলারের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড

বিনোদন ডেস্ক

‘দ্য আপরাইজিং’ সিনেমার দৃশ্যে অ্যান্ড্রু গারফিল্ড । ছবি: সংগৃহীত

‘স্পাইডার-ম্যান’খ্যাত হলিউড অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড এবার পর্দায় হাজির হতে যাচ্ছেন সম্পূর্ণ ভিন্নরূপে। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম বীর বিপ্লবী ওয়াট টাইলার চরিত্রে দেখা যাবে তাঁকে। চতুর্দশ শতাব্দীতে সংঘটিত ইংল্যান্ডের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের প্রধান নেতা ছিলেন টাইলার।

প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ফোকাস ফিচারস সম্প্রতি মুক্তি দিয়েছে ঐতিহাসিক ড্রামা ফিল্ম ‘দ্য আপরাইজিং’-এর ট্রেলার। পল গ্রিনগ্রাসের পরিচালনায় এ সিনেমায় নিজের চেনা গণ্ডি ভেঙে এই বিদ্রোহী নেতার চরিত্রে দর্শকদের চমকে দিয়েছেন গারফিল্ড।

দ্য আপরাইজিং তৈরি হয়েছে চতুর্দশ শতকের ইংল্যান্ডের একটি সত্য ঘটনা অবলম্বনে। মহামারির ধাক্কা সামলে ওঠার পরপরই রাজা দ্বিতীয় রিচার্ড ‘শতবর্ষব্যাপী যুদ্ধ’-এর বিপুল খরচ মেটাতে প্রজাদের ওপর নির্মম কর চাপিয়ে দেন। রাজকীয় শোষণের সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এক সাধারণ কৃষক থেকে গণনেতা হয়ে ওঠে অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত চরিত্র ওয়াট টাইলার। রাজার সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করে এক বিশাল গণবিদ্রোহের নেতৃত্ব দিতে শুরু করেন তিনি।

দ্য আপরাইজিংয়ের ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গারফিল্ড ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা চরিত্র।

এ সিনেমায় অ্যান্ড্রু গারফিল্ড ছাড়াও অভিনয় করেছেন জেমি বেল, স্টিফেন ডিলান, টম হল্যান্ডার, কসমো জারভিস, থমাসিন ম্যাকেঞ্জি, জনি লি মিলার, উডি নরম্যান প্রমুখ। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে দ্য আপরাইজিং।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য বদল

স্মার্টফোন থাকলে আমি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

সাফল্যের সঙ্গে তৃতীয় সিজনে ‘হাউস অব ডেভিড’

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা