হোম > বিনোদন > হলিউড

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

বিনোদন ডেস্ক

‘শ্রেক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

অ্যানিমেশনপ্রেমী দর্শকদের জন্য বড় সুখবর। আরও বিস্তৃত হচ্ছে ‘শ্রেক’-এর দুনিয়া। শ্রেক ইউনিভার্সের সেই বাচাল ও রসিক চরিত্রের ডানকিকে নিয়ে তৈরি হচ্ছে স্পিনঅফ সিনেমা। এতে এবার শ্রেক নয়, ডানকি নিজেই নায়ক, তাকে ঘিরে পুরো গল্প। সম্প্রতি এমন পরিকল্পনার কথা জানিয়েছে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন। নতুন সিনেমায়ও এই জনপ্রিয় চরিত্রে কণ্ঠ দেবেন এডি মারফি।

‘শ্রেক’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

সাধারণ একটি গাধা কীভাবে আমাদের সবার চেনা সেই ডানকি হয়ে উঠল, তার পেছনের জার্নিটি এই সিনেমায় ফুটিয়ে তোলা হবে। পরিচালনা করবেন চার্লি বিন, যিনি এর আগে ‘দ্য লেগো নিনজাগো মুভি’ এবং লাইভ-অ্যাকশন ‘লেডি অ্যান্ড দ্য ট্র্যাম্প’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন।

ডানকিকে নিয়ে তৈরি এই স্পিনঅফ সিনেমা মুক্তি পাবে ২০২৮ সালের ৩০ জুন। আর তার এক বছর আগে ২০২৭ সালের ৩০ জুন আসবে ‘শ্রেক ৫’। এর মাধ্যমে প্রায় ১৭ বছর পর বড় পর্দায় দেখা যাবে শ্রেকের গল্প। শ্রেক ৫ পরিচালনা করছেন কনরাড ভার্নন ও ওয়াল্ট ডর্ন। আর বরাবরের মতোই প্রধান তিন চরিত্র শ্রেক, ফিওনা ও ডানকির হয়ে কণ্ঠ দিয়েছেন মাইক মায়ার্স, ক্যামেরন ডিয়াজ ও এডি মারফি। তাঁদের সঙ্গে শ্রেক ও ফিওনার মেয়ে ফেলিসিয়া চরিত্রের কণ্ঠাভিনেতা হিসেবে যুক্ত হয়েছেন জেন্ডায়া।

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান

চার থেকে এবার পাঁচ, বড় হচ্ছে অ্যান হ্যাথাওয়ের সুখী পরিবার

স্যাম অল্টম্যানের বায়োপিক ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত