হোম > বিনোদন > হলিউড

বিমান দুর্ঘটনায় ল্যাটিন গ্র্যামি জয়ী সঙ্গীত শিল্পী ম্যানডোনসা নিহত

কনসার্টে যাওয়ার পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, ল্যাটিন গ্র্যামী জয়ী সঙ্গীত শিল্পী ২৬ বছর বয়সী ম্যানডোনসাকে বহনকারী বিমানটি মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়। ম্যান্ডোনসা ল্যাটিন সার্তানেহো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিল।

এই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গ্র্যামি পুরষ্কার জয়ী প্রযোজক এবং তাঁর চাচাও নিহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন বিমানটি দুইজন পাইলটও। 

স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত করা হচ্ছে। 

একটি সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনও বলতে পারি না যে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে দেখে মনে করা হচ্ছে যে বিমানটি পড়ার আগে একটি (পাওয়ার) অ্যান্টেনার সাথে সংঘর্ষ হয়েছিল। 

স্থানীয় সময় শুক্রবার মিনাস গেরাইসের কারাতিঙ্গা শহরের কাছে একটি গ্রাম্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। 

ম্যানডোনসা ২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জেতেন। ইউটিউবে এই শিল্পীর দুই কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে প্রতি মাসে প্রায় ৮০ লাখ শ্রোতা তাঁর গান শুনতেন।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজের অবিশ্বাস্য বদল

স্মার্টফোন থাকলে আমি খুব বাজেভাবে এতে আসক্ত হয়ে পড়তাম: ক্রিস্টোফার নোলান

সাফল্যের সঙ্গে তৃতীয় সিজনে ‘হাউস অব ডেভিড’

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা