হোম > বিনোদন > হলিউড

টপ গানের সিকুয়েলে আবার ফিরছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় টম ক্রুজ। ছবি: সংগৃহীত

টম ক্রুজকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘টপ গান’। টনি স্কট পরিচালিত এই সিনেমায় এক দুঃসাহসী নেভি ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করেন তিনি। আকাশপথে টম ক্রুজের ফাইটের দৃশ্যগুলো সেই সময়ে নতুন উন্মাদনা তৈরি করেছিল। দীর্ঘ ৩৬ বছর পর টপ গানের দুনিয়ায় আবার ফিরে আসেন টম। ২০২২ সালে মুক্তি পায় এর সিকুয়েল ‘টপ গান: ম্যাভেরিক’।

১৭০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে প্রায় দেড় বিলিয়ন ডলার। এর মাধ্যমে টম ক্রুজের ক্যারিয়ারের সর্বোচ্চ সফল সিনেমার খ্যাতি পায় টপ গান: ম্যাভেরিক। হলিউডের ইতিহাসেও অন্যতম সফল সিকুয়েল এটি। অনেক দিন ধরে টম ক্রুজের ভক্তদের মধ্যে জল্পনা ছিল, আবারও টপ গানে ফিরবেন তিনি। অবশেষে তা সত্যি হলো।

সম্প্রতি টপ গান ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নিয়ে বড় ঘোষণা দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। লাস ভেগাসে অনুষ্ঠিত প্রেক্ষাগৃহ মালিকদের বার্ষিক সম্মেলন ‘সিনেমা কন ২০২৬’-এ স্টুডিওটি এই মেগা প্রজেক্টের সবুজসংকেত দেয়। প্যারামাউন্ট পিকচার্সের সহ-প্রধান জশ গ্রিনস্টাইন সিনেমা কনে বলেন, ‘টপ গান ৩ তৈরির প্রক্রিয়া চলছে। চিত্রনাট্যের কাজও বেশ এগিয়েছে।’

কিংবদন্তি প্রযোজক জেরি ব্রুকহেইমার আবারও এই প্রজেক্টের হাল ধরছেন। চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন এরেন ক্রুগার। তিনি এরই মধ্যে গল্প লেখার কাজ শুরু করে দিয়েছেন। যদিও পরিচালক হিসেবে জোসেফ কোসিনস্কির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্যারামাউন্ট চাইছে, তিনিই যেন আবার পরিচালকের দায়িত্ব পালন করেন।

জশ গ্রিনস্টাইন আরও জানিয়েছেন, এবারের সিনেমাটি ২০২২ সালের ব্লকবাস্টার টপ গান: ম্যাভেরিকের সরাসরি সিকুয়েল হবে। ক্যাপ্টেন পিট ম্যাভেরিক মিচেল হিসেবে আবারও পর্দায় ফিরবেন টম ক্রুজ। তবে টমের ব্যস্ত শিডিউল এবং বড় মাপের প্রি-প্রোডাকশনের কথা মাথায় রেখে ধারণা করা হচ্ছে, টপ গান ৩-এর শুটিং শুরু হতে আরও কিছুটা সময় লাগবে।

টম ক্রুজ এখন ব্যস্ত আছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ‘ডিগার’ সিনেমা নিয়ে। এতে কমেডি চরিত্রে দেখা যাবে টমকে। ওয়ার্নার ব্রোস ও লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ডিগার মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোসের চুক্তির বিরোধিতা করে চিঠি দিলেন হলিউড তারকারা

জেনিফার লোপেজের জন্য বাড়ির মালিকানা ত্যাগ করলেন বেন অ্যাফ্লেক

মাইকেল জ্যাকসনের বায়োপিক থেকে বাদ পড়ল বিতর্কিত অধ্যায়

কী আছে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায়

প্রকাশ পেল ‘মোয়ানা’র ট্রেলার, চমকে দিলেন ডোয়াইন জনসন

চলে গেলেন হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন

৯৮তম অস্কার উঠল যাঁদের ঝুলিতে

কী আছে অস্কারজয়ী ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায়

অস্কারে কিছু না পেয়েও কোটিপতি: ৪ কোটি টাকার উপহার ও রাজকীয় ডিনারের আদ্যোপান্ত

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন