হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

দুই যুগ পর মঞ্চে আফজাল হোসেন

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন আফজাল হোসেন। পরবর্তী সময়ে তিনি চলে আসেন টিভি নাটকে। আশির দশকে শুরু করেন বিজ্ঞাপন নির্মাণ। একটা সময় পর্যন্ত মঞ্চই ছিল আফজাল হোসেনের ধ্যান-জ্ঞান।

কিন্তু ক্যারিয়ারের নানা ব্যস্ততার কারণে দীর্ঘ দুই যুগ তিনি মঞ্চ নাটকের বাইরে। ঢাকার মঞ্চ অনেকদিন আফজাল হোসেনের শূন্যতায় ভুগছিল। তিনি নিজেও মঞ্চে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। এতদিন পর সেই চেনা জায়গা মঞ্চ নাটকে ফিরছেন আফজাল হোসেন।

খবরটি জানিয়েছেন নাট্যকার মাসুম রেজা। তাঁর লেখা ‘পেন্ডুলাম’ নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতি ভাঙবেন আফজাল হোসেন। এ নাটকের নির্দেশনা দেবেন নাসিরউদ্দীন ইউসুফ। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক।

মাসুম রেজা জানিয়েছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ‘পেন্ডুলাম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। একসঙ্গে চারটি শো হবে।

বর্তমানে নাটকটির মহড়া চলছে নিয়মিত। মহড়ায় আফজাল হোসেন ছাড়াও অংশ নিচ্ছেন নাজনীন হাসান চুমকি ও কামাল আহমেদ। ‘পেন্ডুলাম’ নাটকে এ তিনটি চরিত্র দেখা যাবে।

নাটকটির প্রেক্ষাপট এই শহর। একজন সাধারণ মানুষের বদলে যাওয়ার গল্প ‘পেন্ডুলাম’। পুঁজিবাদী সমাজ এবং রাষ্ট্রব্যবস্থার মধ্যে অসংগতির সময়ে বেড়ে ওঠা একজন মানুষের প্রায় শেষ বয়সের অবস্থাটা দেখানোর চেষ্টা করা হয়েছে এ নাটকে, জানিয়েছেন নাট্যকার।

মঞ্চনাটক: বটতলার ‘সখী রঙ্গমালা’ নাটকের দুই দিনে দুই প্রদর্শনী

মঞ্চনাটক: দুই বছর পর মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

শিল্পকলা একাডেমিতে ‘লেটোগান ও কবিগান’

শিল্পকলায় ম্যাড থেটারের ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

বিরতির পর মঞ্চে ফিরছে আরণ্যকের ‘কম্পানি’

মঞ্চনাটক: জীবনানন্দ দাশের ‘মাল্যবান’ আসছে মঞ্চে

নৃত্যানুষ্ঠান: নাচের ছন্দে ও তালে হবে বর্ষা উদ্‌যাপন

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’