হোম > বিনোদন > লোক-সংস্কৃতি

লালনের গানে মাতোয়ারা বাউল মেলা

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ

চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।

উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু।  এসময় উপস্থিত ছিলেন,  বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।

মঞ্চনাটক: বটতলার ‘সখী রঙ্গমালা’ নাটকের দুই দিনে দুই প্রদর্শনী

মঞ্চনাটক: দুই বছর পর মঞ্চে ফিরছে ‘অ্যানা ফ্রাঙ্ক’

বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ

শিল্পকলা একাডেমিতে ‘লেটোগান ও কবিগান’

শিল্পকলায় ম্যাড থেটারের ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

বিরতির পর মঞ্চে ফিরছে আরণ্যকের ‘কম্পানি’

মঞ্চনাটক: জীবনানন্দ দাশের ‘মাল্যবান’ আসছে মঞ্চে

নৃত্যানুষ্ঠান: নাচের ছন্দে ও তালে হবে বর্ষা উদ্‌যাপন

বাউল সাধক উকিল মুন্সির জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন ‘বিচ্ছেদের বাজার’

আবার মঞ্চে হান্ট থিয়েটারের নাটক ‘ক্যাফে দ্য ভলতে’